সারাদেশ

বগুড়ায় সেনা সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় আমজাদ হোসেন (৪০) নামের এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। তিনি জাহাঙ্গীরাবাদ ক্যান্টমেন্ট সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

শুক্রবার (২৩ জুলাই) রাতে জেলার সাতমাথা-বনানী সড়কে র‌্যাব অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ।

সদর থানা পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতে আমজাদ সাইকেলে করে সাতমাথা-বনানী সড়কে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এসময় তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

পরে স্থানীয়রা তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা