সারাদেশ

মমেক হাসপাতালে করোনায় মৃত্যু ১৪ 

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন করোনায় এবং ১২ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে ময়মনসিংহ জেলায় একই দিনে ৩৮৪টি নমুনা পরীক্ষা করে ৯০ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৩ দশমিক ৪৩ শতাংশ।

শনিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। করোনায় মারা গেছেন- ময়মনসিংহ সদরের নাজনিন আক্তার (৫৮) ও টাঙ্গাইলের সখিপুর উপজেলার জেসমিন আক্তার (৪৫)।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন করোনায় এবং ১২ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের ইলমা (২৪), বকশিগঞ্জের আবদুল মান্নাফ (৬০), টাঙ্গাইলের ম্রিনাল (৬০), রাজিয়া বেগম (৭০)নাসরিন আক্তার (৩৮), ঈশ্বরগঞ্জ উপজেলার আবদুর রউফ (৫৫), রাবেয়া আক্তার (৭৪), নেত্রকোনা সদরের আজিজুন্নেসা (৯২), পূর্বধলার আফাজ উদ্দিন (৮৫), খালিয়াজুড়ির নূর জাহান (৭৫), জামালপুর সদরের রত্না বেগম (৩২), ও গাজীপুর সদরের আবদুর রাজ্জাক (৭৫)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৪২৬ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৬৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন। এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৮৪টি নমুনা পরীক্ষা করে ৯০ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৩ দশমিক ৪৩ শতাংশ।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা