সারাদেশ

চট্টগ্রামে আরও ৬ মৃত্যু , শনাক্ত ৩০১

নিজস্ব প্রতিনিধি : করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮৭৪ জনে। একই সময়ের করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৩০১ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭৪ হাজার ৫৬২ জনে।

শনিবার (২৪ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন জানান, গতকাল শুক্রবার (২৩ জুলাই) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৩০৪ জনের নমুনা পরীক্ষায় ৩০১ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৫ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৫১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৬৭ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ৭৯ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৩ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ২৯ জন এবং অ্যান্টিজেন টেস্টে সাতজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা