সারাদেশ

মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহতে হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে নওগাঁর পত্নীতলা উপজেলার সাপাহার-নজিপুর সড়কের জলকার মোড় এলাকায়।
শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার মহিমাপুর গ্রামের নেপাল চন্দ্রের ৩২ বছর বয়সী ছেলে অলিত চন্দ্র ও ২৬ বছরের সুভাষ চন্দ্র।

স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে মধইল থেকে নজিপুরের দিকে যাচ্ছিলেন দুই ভাই অলিত ও সুভাষ। পত্নীতলা ইউনিয়নের জলকার মোড়ে পৌঁছালে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি ট্রাক্টর। এতে ঘটনাস্থলে নিহত হন অলিত। স্থানীয়রা তার ছোট ভাই সুভাষকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। অবস্থা আশঙ্কাজনক দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন চিকিৎসক। পরে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে তিনিও মারা যান।

পত্নীতলা থানার ওসি শামসুল আলম শাহ বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক্টরটি উদ্ধার করা গেলেও চালক পালিয়ে গেছেন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা