সারাদেশ

নামাজ অবস্থায় ইমামের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ফুলপুরে নামাজরত অবস্থায় এক ইমামের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) উপজেলার বালিয়া ইউনিয়নের কাইচাপুর গ্রামে শাহ সাব্দী দরগাবাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে। ইমামের নাম মিরাশ উদ্দিন (৭০)। তিনি কাইচাপুর সিনিয়র আলিম মাদরাসার সাবেক নৈশপ্রহরী ও মাদরাসার মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

১০ বছর আগে অবসরে যাওয়ার পর কিছুদিন ঢাকায় ইমামতি ও শিক্ষকতা করেন। এরপর গত ৭ বছর ধরে দরগাবাড়ি মসজিদে বিনাবেতনে খেদমত আঞ্জাম দিয়ে আসছিলেন।

তার কলেজ পড়ুয়া ছেলে সালাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

ইমামের শ্যালক কাইচাপুর মাদরাসার হিসাব রক্ষক এরশাদ খান বলেন, তিনি (ইমাম) সুস্থ ছিলেন। আমার পাশেই এসে দাঁড়িয়ে ক্বাবলাল জুমা শুরু করেন। নামাজের দ্বিতীয় রাকাতেই হঠাৎ তিনি ঢলে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

মসজিদের সভাপতি দুলাল হোসেন খান বলেন, হুজুর অত্যন্ত সৎ ও আদর্শ ব্যক্তি ছিলেন। তার মতো এত আল্লাহওয়ালা মানুষ বর্তমানে খুব কম পাওয়া যায়। তিনি নিঃস্বার্থভাবে আমাদের মসজিদে ইমামতি করতেন। তার মৃত্যুর পর স্থানীয় মাওলানা আব্দুল জলিল নামাজে ইমামতি করেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা