সারাদেশ

শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে যুবক নিহত 

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রামের নাগেশ্বরীতে শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নয়ন মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় তার আরেক ভায়রা গুরুতর আহত হয়েছেন। নয়ন নাগেশ্বরী পৌরসভার বানিয়াপাড়া ফকিরটারি এলাকার আজিজুল ইসলামের ছেলে।

শুক্রবার (২৩ জুলাই) রাতে উপজেলার রায়গঞ্জ বালিকা বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নয়ন মিয়া ও হামিদুল ইসলাম শ্বশুর বাড়িতে দাওয়াত শেষে মোটরসাইকেলে রায়গঞ্জ বাজারের দিকে ফিরছিলেন। পথে রায়গঞ্জ বালিকা বিদ্যালয় সংলগ্ন মোড়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি সুপারি গাছে ধাক্কা লাগে। পরে গুরুতর আহত হয় নয়ন মিয়া। তাদের দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নয়ন মিয়াকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হলে হামিদুল ইসলামকে (৩০) কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজিদ হাসান লিংকন বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই নয়ন মিয়া মারা যায়। অন্যজনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান জানায়, ‘মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ওয়াশিংটনে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা