সারাদেশ

দ্বিতীয় বিয়ে করায় কলেজশিক্ষককে গণধোলাই

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী : রাজবাড়ীতে দ্বিতীয় বিয়ে করে গোপন রাখায় কাজী আব্দুল্লাহ ওরফে কাজী তারেক (৫২) নামের এক কলেজশিক্ষককে গণধোলাই দিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী ।

মঙ্গলবার (২০ জুলাই) বিষয়টি প্রকাশ হলে জয়কৃষ্ণপুর গ্রামের দ্বিতীয় শ্বশুরবাড়ি এলাকার ক্ষুব্ধ লোকজন কাজী তারেককে গণধোলাই দেয়। কলেজশিক্ষক বাড়ি পাংশা উপজেলার বাহাদুরপুর ইউপির কাজীপাড়ায়।

তিনি পাংশা উপজেলার হাবাসপুরে ডক্টর কাজী মোতাহার হোসেন কলেজের প্রদর্শক এবং বাহাদুরপুর কাজীপাড়ায় নতুন প্রতিষ্ঠিত পন্ডিত আবুল হোসেন কলেজের গণিত বিষয়ের শিক্ষক।

জানা গেছে, প্রথম স্ত্রী থাকার পরও বছরখানেক আগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের এক ছাত্রীকে বিয়ে করে তা গোপন রাখেন তিন সন্তানের জনক কলেজশিক্ষক তারেক। কলেজ পড়ুয়া ওই ছাত্রীর বাড়িও বাহাদুরপুর ইউপির জয়কৃষ্ণপুর গ্রামে।

এ বিষয়ে ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফাজ্জেল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে গণধোলাইয়ের ঘটনাটি শুনেছেন বলে তথ্য নিশ্চিত করেন। এ ঘটনার ফলে তিনি বিব্রত বলে জানান।

এ বিষয়ে ভুক্তভোগী কলেজ শিক্ষক কাজী আব্দুল্লাহ তারেক গণধোলাইয়ের বিষয়টি স্বীকার করে বলেন, ঘটনাটি সঠিক। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ করেনি।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা