সারাদেশ

মাদারগঞ্জে গাছে ঝুলছিল জামাইয়ের লাশ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে শ্বশুরবাড়ির পাশের একটি গাছ থেকে নাঈম ফকির ওরফে শুক্কুর ( ২১) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : বিএনপি ড. ইউনূসের আশ্রয় নিয়েছে

বুধবার সকাল ১০টায় উপজেলার কড়ইচড়া ইউনিয়নের পূর্ব নছলিয়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাঈমের স্ত্রী বিজুরী আক্তারকে আটক করা হয়েছে।

আরও পড়ুন : উ. কোরিয়াকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

নিহত নাঈম উপজেলার চরপাকেদহ ইউনিয়নের পাকরুল গ্রামের আব্দুল কাদের ফকিরের ছেলে।

নাঈমের পরিবারের অভিযোগ, তাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। প্রেমের টানে ১০ মাস আগে কড়ইচড়া ইউনিয়নের পূর্ব নলছিয়া গ্রামের প্রবাসী আব্দুল বাছেদ প্রামণিকের মেয়ে বিজুরী আক্তারকে বিয়ে করেন তিনি। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বনিবনা হত না।

আরও পড়ুন : মুন্সিগঞ্জে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

নাঈমের মা লাকী বেগম অভিযোগ করে বলেন, গতকাল সন্ধায় তার ছেলের বউ বিজুরী আক্তার তার ছেলে নাঈমকে বেড়ানোর কথা বলে নিয়ে এসে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখে। এর আগেও আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছে। আমি আমার ছেলের হত্যাকাণ্ডের বিচার চাই। এ ঘটনায় নাঈমের শাশুড়ি ববিতা বেগম পলাতক রয়েছে।

মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী বিজুরী আক্তারকে আটক করা হয়েছে। নিহতের স্বজনদের লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা