সারাদেশ

বাসের ধাক্কায় প্রাণ গেল শিক্ষকের

জেলা প্রতিনিধি : বগুড়ায় বাসের ধাক্কায় হাফিজুর রহমান (৫৪) নামে এক কলেজশিক্ষক নিহত হয়েছেন।

আরও পড়ুন : আগামী নির্বাচন অবাধ-গ্রহণযোগ্য হবে

বুধবার (২৪ মে) সকালে শহরের ঝোপগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিক্ষক হাফিজুর রহমান বগুড়ার ধুনট উপজেলার সারোয়া পাঁচথুপি গ্রামের মৃত নিজাব সরকারের ছেলে। তিনি দিনাজপুরের ঘোড়াঘাট সরকারি ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন। পরিবার নিয়ে বগুড়া শহরের নিশিন্দারা উপশহর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

আরও পড়ুন : রাশিয়ায় হামলায় ৭০ বিদ্রোহী নিহত

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, বুধবার বেলা সাড়ে ১০টার দিকে তিনি কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। বাসে উঠার জন্য তিনি ঝোপগাড়ী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক পার হওয়ার চেষ্টা করেন। এ সময় কুড়িগ্রাম ছেড়ে আসা সিরাজগঞ্জগামী অপরূপা পরিবহণের একটি বাস ধাক্কা দিলে তিনি মহাসড়কে ছিটকে পড়েন। মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই চালক ও হেলপার বাস ফেলে পালিয়ে যায়।

সদর থানার এসআই রহিম উদ্দিন বলেন, বাসটি নিশিন্দারা উপশহর ফাঁড়ির হেফাজতে রয়েছে। নিহতের ছেলে আহনাফ তাহমিদ অর্কের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা