প্রতীকী ছবি
সারাদেশ

টেকনাফে বজ্রপাতে ২ জনের মৃত্যু

সান নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলায় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ মে) বেলা ১১টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়া ও সাগরপাড় এলাকায় পৃথক ঘটনা ঘটে।

আরও পড়ুন: ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী

নিহতরা হলেন- বাহারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড হাসমপাড়া সোনা আলীর ছেলে কৃষক রহমত উল্লাহ (৪০) ও ৫ নম্বর ওয়ার্ড বাইন্না পাড়ার নুরুল ইসলামের ছেলে হেলাল উদ্দিন ওরফে ধইল্যা (২০)।

বাহারছড়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন গণমাধ্যমকে বলেন, বেলা ১১টার দিকে পানের বরজ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে কৃষক রহমত উল্লাহর মৃত্যু হয়। অপরদিকে ধইল্যা নামের ওই যুবক সাগরপাড়ে পোনা ধরার সময় বজ্রপাতে মারা যান।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম গণমাধ্যমকে বলেন, উপজেলার বাহারছড়া ইউনিয়নে বজ্রপাতে দুজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

এমবাপের মন্তব্যে চীনের মানুষের অনুভূতিতে আঘাত

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ঘিরে তৈরি হওয়া একটি বিতর্কিত মন্তব্য আন্তর্...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা