ছবি: সংগৃহীত
সারাদেশ

বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় অভিনেত্রীর মৃত্যু

মঙ্গলবার (২৩ মে) রাতে উপজেলার নোয়াখালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এলিম শাহ (৩০) তাহিরপুর উপজেলার দুর্লভপুর গ্রামের গোলাম মোস্তাফার ছেলে।

আরও পড়ুন : যেসব অঞ্চলে ঝড় বয়ে যেতে পারে

বিষয়টি নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জ থেকে দিরাই যাওয়ার পথে শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী বাজারে ঢাকাগামী মামুন বাসের ধাক্কায় সিএনজিতে থাকা এলিম শাহ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার সময় পথে মারা যান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা