সারাদেশ

সাপের কামড়ে প্রাণ গেল নানি-নাতির

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহে সাপের কামড়ে নানি ও নাতির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- বেড়বাড়ি গ্রামের মৃত লুৎফর রহমানের স্ত্রী নতিরন নেছা (৯৫) ও তার নাতি তরিকুল ইসলাম (২

বুধবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়ন পরিষদ সদস্য সোহরাব হোসেন জানান, রাতে একই ঘরে নাতি তরিকুল তার দেড় বছর বয়সী শিশু ছেলে ও স্ত্রীকে নিয়ে খাটের ওপর এবং নানি নতিরন নেছা মেঝেতে ঘুমিয়ে ছিলেন।

ভোর রাতে বিষাক্ত সাপ প্রথমে নানিকে কামড় দেয়। সেময় নানি ছটফট করতে থাকেন। অন্ধকারেই খাট থেকে নেমে এসে তরিকুল নানির গায়ে হাত দিয়ে দেখার চেষ্টা করেন। ওই সময় নাতিকেও সাপে কামড় দেয়।

শরীরে যন্ত্রণা শুরু হলে পরিবারের লোকজন প্রথমে তাদের স্থানীয় ভড়ূয়াপাড়া গ্রামের ওঝা দিয়ে ঝাড়ফুঁক করান। সেখানে কোনো কাজ না হওয়ায় একপর্যায়ে ভোরে তরিকুলের মৃত্যু হয়। পরে নতিরন নেছাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা