সারাদেশ

উৎসবের খেলায় পুলিশসহ আহত শতাধিক

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: ঈদ উৎসবে ফুটবল খেলাকে কেন্দ্র করে পুলিশসহ শতাধিক মানুষ আহত হয়েছেন। গোপালগঞ্জের কোটালীপাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ঈদের দিন বুধবার (২১ জুলাই) সকাল ৯ টায় উপজেলার কলাবাড়ী ইউনিয়নের পাড়াকাটা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহত রিফাত শেখ (১৮), জগদীশ ফলিয়া (৭০) ফায়জুল মল্লিক(২২), মৃদুল গাইন (৩২), শিবনাথ (৬৫), রুস্তুম মল্লিক (৬৪), বাবুল মল্লিক (২৮), ইমন হালদার (১৫), নুরেআলাম (১৫), নান্নু মল্লিক (৩৫), জসিম মোল্লা (৩৫), রনি মোল্লা (১৩), গোবিন্দ গাইন (৩২), আশুদেব গাইন(২৯), তন্ময় গাই (৩৫) সুশান্ত গাইন(৩৯), উজ্জ্বল গাইন (১৭), সজিব ফলিয়া (২১), নিখিল গাইন (৪১), রসময় গাইন (৪০), তরিকুল মোল্লা (১৭), রহিমা বেগম (৫৫), নাদেম মোল্লা (১৭), বিধান গাইন (৩০), নিমচাঁদ (৬০),কৌশিক গাইন (১৭), প্রদীপ গাইন (৫৫), জয় গাইন (১৫), অনিমেশ ফলিয়া (১৫), সম্রাট গাইন (১৫), সুজিৎ গাইন (২১), বিষ্ণু গাইন (৩৫) ও ভাঙ্গারহাট নৌ-তদন্ত কেন্দ্রের এএসআই মাসুদ, কনস্টেবল মহাসীন গাজী, মাহাবুবুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সোমবার বিকালে পাড়াকাটা গ্রামের কিশোররা দুই ভাগে ভাগ হয়ে স্থানীয় জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলে। খেলায় জয় পরাজয় নিয়ে ওই দিন উভয় পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়। এরই সূত্র ধরে বুধবার সকালে পাড়াকাটা গ্রামের স্বপন গাইনের ছেলে সজল গাইন (১৭) এর সঙ্গে আজাহার মল্লিকের ছেলে জামাল মল্লিকের (৩৮) কথা কাটাকাটি হয়। এরপর দুই দল গ্রামবাসী বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে কোটালীপাড়া থানা ও ভাঙ্গারহাট নৌ-তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হয়।

কোটালীপাড়া থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা