সারাদেশ

ঈদের  দিনে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত 

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জের বানিয়াচংয়ে ঈদের নামাজ পড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শুহিনূর রহমান (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। শুহিনূর রহমান উপজেলার মোক্রমপুর ইউনিয়নের নয়াপাতারিয়া গ্রামের সবুজ মিয়ার ছেলে।

বুধবার (২১ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। মোক্রমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারমান মো. আহাদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সকালে নয়াপাতারিয়া গ্রামের একটি বাড়ির ছাদে ঈদের নামাজ পড়ার ব‌্যবস্থা করা হয়। সেখানে অসাবধানতাবশত শুহিনূর বিদুৎস্পৃষ্ট হন। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর থানার (ওসি) মো. মাসুক আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়ানতদন্তের জন‌্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা