সারাদেশ

শিবগঞ্জে জুয়ার আসর থেকে আটক ৬ 

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জুয়ার আসর থেকে ছয়জনকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার (২০ জুলাই) রাতে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মিরাটুলি এলাকায় চালিয়ে তাদের আটক করা হয়। এসময় জুয়া খেলার উপকরণসহ নগদ ৩৭ হাজার ৪৮০ টাকা জব্দ করা হয়।

বুধবার (২১ জুলাই) সকালে চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মিরাটুলি বাবুপুর গ্রামের মৃত মংলু মণ্ডল ওরফে আলাউদ্দিনের ছেলে মো. আবু হানিফ (৩০), একই গ্রামের মো. ভদু মণ্ডলের ছেলে শরিফুল ইসলাম (৩০), মৃত গদুর মণ্ডলের ছেলে মো. রাকিব উদ্দিন (৪৫) ও একই ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মৃত আতাউর হোসেনের মো. কবির হোসেন (৪০), মৃত ভাদুর ছেলে মো. কালাম (৫৫), মো. শাহ আলমের ছেলে মো. সেলিম রেজা (৩০)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাতে র‍্যাবের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার (এসপি) জি এম আবুল কালাম আজাদের নেতৃত্বে র‍্যাবের একটি দল বাবুপুর মিরাটুলি গ্রামের মো. হাবিবুর রহমানের পরিত্যক্ত আধাপাকা টিনের ঘরে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ছয়জনকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা