সারাদেশ

রাতেও শিমুলিয়াঘাটে যাত্রীর চাপ

মুন্সিগঞ্জ প্রতিনিধি: রাত পোহালেই সারাদেশে পালিত হবে ঈদুল আজহা। কঠোর লকডাউন শিথিলের পর থেকেই পরিববার-স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে গ্রামের বাড়িতে ছুটছেন মানুষ। মঙ্গলবার (২০ জুলাই) দিন পেরিয়ে রাত নামলেও মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে ঘরমুখো মানুষের চাপ কমছে না। লঞ্চ চলাচল বন্ধের পর ফেরিতে ভিড় করছেন যাত্রীরা।

মঙ্গলবার রাত আটটায় পদ্মায় লঞ্চ চলাচল বন্ধের পর ফেরিতে বাড়ে যাত্রী সংখ্যা। এসময় ঘাটে নদী পারের অপেক্ষায় ছিল তিন শতাধিক ব্যক্তিগত গাড়ি ছাড়াও শতশত পণ্যবাহী যান। এছাড়াও ঘাটের অভিমুখে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতেও যানবাহনের দীর্ঘ সারি। পদ্মায় তীব্র স্রোতে নৌরুটে ফেরি পারাপারে বেশি সময় লাগছে। এতে ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় পলণ্যবাহী ও ব্যক্তিগত গাড়ি এবং যাত্রীরা।

ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, যানবাহন ও যাত্রী পারাপারে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বর্তমানে ১৫টি ফেরি সচল রয়েছে। আর দিনভর সচল ছিল ৮৬টি লঞ্চ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক মো. ফয়সাল বলেন, রাত আটটা থেকে লঞ্চ বন্ধে ফেরিতে যাত্রীরা আসছে। ঘাটে এখনো তিন শতাধিক ব্যক্তিগত গাড়ি পারের অপেক্ষায় রয়েছে। এছাড়া পণ্যবাহী গাড়িও আছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের শিমুলিয়া লঞ্চঘাটের কর্মকর্তা মো. সোলাইমান বলেন, যাত্রী চাপ আজকে সবচেয়ে বেশি। যাত্রী পারাপারে দিনভর ৮৬টি লঞ্চ সচল ছিল। সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত লঞ্চ চলাচল করেছে। প্রতিটি লঞ্চ পাঁচ-ছয়বার করে ট্রিপ দিয়েছে। আনুমানিক ৫০ হাজার ঈদ যাত্রী লঞ্চ যোগে শিমুলিয়া থেকে বাংলাবাজার ও মাঝিরকান্দি রুটে পদ্মা পাড়ি দিয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা