সারাদেশ

মেহেরপুরে পুলিশ সদস্যের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, মেহেরপুর : মেহেরপুরের মুজিবনগরে নিজ রাইফেল দিয়ে গলায় গুলি করে সাইফুল ইসলাম (২৭) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। বুধবার (২১ জুলাই) ভোরে এ ঘটনার সময় উপজেলার রতনপুর পুলিশ ফাঁড়িতে তিনি কর্তব্যরত ছিলেন।

নিহত সাইফুল ইসলাম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কবরহাট গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি মুজিবনগর উপজেলার রতনপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম জানায়, সাইফুল ইসলাম মুজিবনগরের রতনপুর পুলিশ ফাঁড়িতে ডিউটিতে ছিলেন। ডিউটিরত অবস্থায় তার কাছে থাকা সরকারি রাইফেল দিয়ে নিজের গলায় গুলি করে তিনি আত্মহত্যা করেন। গুলির শব্দে ফাঁড়িতে কর্মরত অন্য সদস্যরা এসে তার মরদেহ দেখতে পান। নিহত পুলিশ সদস্যের মরদেহ ময়না তদন্তের জন্য মেহেরপুর মর্গে নেয়া হয়েছে।

তিনি আরও জানান, কনস্টেবল সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরেই মেহেরপুর জেলায় কর্মরত ছিলেন। তার স্ত্রীও পুলিশ সদস্য হিসেবে মেহেরপুরে কর্মরত আছেন। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের পর বিস্তাারিত জানা যাবে।

মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা