সারাদেশ

পাটুরিয়া ফেরিঘাটে ৩ শতাধিক ট্রাক অপেক্ষায়

নিজস্ব প্রতিনিধি, পাটুরিয়া : কয়েক দিনের ঈদযাত্রায় পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ঘরমুখী মানুষ ও যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো। প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে কর্মস্থল ছেড়ে পাটুরিয়া ফেরিঘাট হয়ে গ্রামের বাড়ি ফিরেছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১ জেলার মানুষ। ঈদের দিনে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক নদী পারপারে অপেক্ষায় রয়েছে। ঘাট এলাকায় বাস, ছোট গাড়ি নেই বলে জানিয়েছে ফেরিঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান জানান, এবারের ঈদযাত্রায় দক্ষিণ অঞ্চলের যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে নৌপথ পারাপার করা হয়েছে।

নৌপথ পারের জন্য ঘাট এলাকায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়নি।

তিনি আরও বলেন, নৌপথে ছোট বড় মিলে ১৬ ফেরি মধ্যে ১৫টি চলাচল করছে। আমানত শাহ নামের বড় আকারের রো রো ফেরিটি যান্ত্রিক ত্রুটির কারণে ভাসমান কারখানায় মেরামতে রয়েছে। সবশেষ ঘাট এলাকায় তিন শতাধিক পন্যবাহী ট্রাক পারাপারে অপেক্ষায় রয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা