সারাদেশ

লালমনিরহাটে বজ্রপাতে কৃষক নিহত

নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বাড়ির পাশের জমিতে ধানের চারা রোপণের সময় বজ্রপাতে আবু হানিফ (৩৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছে।

শনিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ সেখ সুন্দর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু হানিফ ওই গ্রামের জমসের আলীর ছেলে।

আহতরা হলেন- রমজান আলী (৪৫) সুরমান মিয়া(৩৫) ও আকবার (৩৫)।

এলাকাবাসী জানান, শনিবার দুপুরে ওই এলাকায় প্রচুর বৃষ্টির সময় বাড়ির পাশের জমিতে আমন ধানের চারা রোপণ করছিলেন আবু হানিফসহ চারজন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই আবু হানিফ মারা যান। তিনজন আহত হন।

সানিয়াজান ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল গফুর এর সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ /এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা