সারাদেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

শনিবার (১৭ জুলাই) অতিরিক্ত গাড়ির চাপে দফায় দফায় বঙ্গবন্ধু সেতুর টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল সদরের পাঁচ বিক্রম-হাটি থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ৩০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

হাইওয়ে পুলিশ জানায়, অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে না পেরে শুক্রবার রাত দুইটা থেকে সকাল ছয়টা পর্যন্ত দফায় দফায় টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ।

এদিকে যানজটের কারণে চালক ও যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। এছাড়াও গরু নিয়ে উত্তরাঞ্চল থেকে ঢাকা অভিমুখে যাত্রা করা ব্যবসায়ীরা পড়েছেন চরম বেকায়দায়। সড়কেই কেটে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, যানবাহনের চাপ, ধীরগতি, ও থেমে থেমে যানচলাচলের কথা স্বীকার করে যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন বলে জানান তারা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা