সারাদেশ

জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলায় জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি মোমেনা খাতুন নামের এক জনের মৃত্যু হয়েছেন। নিহত মোমেনা খাতুন ছানকা তালসারি গ্রামের গোলাম হোসেনের স্ত্রী।

শুক্রবার (১৬ জুলাই) মধ্যরাতে ঘোনা ইউনিয়নের ছনকা তালসারি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জামাই আব্দুল মতিনকে আটক করেছে পুলিশ। আব্দুল মতিন সদর উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের নেসারউদ্দিনের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, পায়রাডাঙ্গার মতিনের সঙ্গে ১৭ বছর আগে বিয়ে হয় ফাতেমা খাতুনের। তাদের একটি মেয়ে সন্তান রয়েছে। এক মাস আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেলে ফাতেমা বাবার বাড়ি চলে আসেন।

শুক্রবার রাতে মতিন তাদের বাড়ি আসে। গভীর রাতে সুযোগ বুঝে সে ফাতেমার নাভির নিচে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। তাকে বাধা দিতে গেলে মতিন শাশুড়ি মোমেনাকে ছুরিকাঘাত করে। পরে মোমেনা মারা যান। ফাতেমাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় মোমেনা বেগমের মেয়ে জামাই আব্দুল মতিনকে গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা