সারাদেশ

গাজীপুরে ট্রাকচাপায় ২জন নিহত

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। একই সময়ে আরও দুজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ রয়েছে।

শনিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

খবর পেয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশ ও শ্রীপুর ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে। তাদের তাৎক্ষণিকভাবে পরিচয় পাওয়া যায়নি।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাদিউল ইসলাম বলেন, ময়মনসিংহগামী একটি ড্রাম্প ট্রাক মহাসড়কের এমসিবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে চারটি দোকানের ওপর উঠে যায়। পরে এমসিবাজার-হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয় সড়কে যাত্রীর জন্য অপেক্ষমাণ একটি অটোরিকশার ওপর উল্টে যায়।

এতে করে এক নারীসহ দুজন নিহত হয়। এ সময় মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পড়ে পুলিশ গিয়ে মহাসড়ক থেকে উল্টে যাওয়া ট্রাক সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা