সারাদেশ

শিবাড়িয়া নদী দখল করে চলছে বালুর ব্যবসা

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়ার শিববাড়িয়া নদী থেকে প্রায় ৫০ ফুট অভ্যন্তরে মাটির বাঁধ দিয়ে দখল করে চলছে জমজমাট বালুর ব্যবসা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদীতীর দখলের এমন চিত্র প্রত্যক্ষ করার পরও কোন পদক্ষেপ নিচ্ছেনা বলে অভিযোগ জেলেদের।

উপজেলার মহিপুর থানার শিববাড়িয়া নদী তীর দখল করে নির্মাণ করা হয়েছে বালু ব্যবসার ঘাট।

দখলকৃত এ নদীতীর ইতোমধ্যে এক পরিবহন ব্যবসায়ীর কাছে ১ লাখ টাকার বিনিময়ে ভাড়া দিয়েছেন স্থানীয় বেল্লাল কোম্পানি। তার দাবী সরকারী খাস খতিয়ানের ভূমি বন্দোবস্ত পাওয়া মালিক পক্ষের কাছ থেকে ক্রয়সূত্রে নদীর ওই অংশের মালিক এখন তিনি।

স্থানীয় জেলেদের অভিযোগ, বেল্লাল কোম্পানি’র ডগের পাশেই এই নদী দখল করে ভাড়া দিয়েছেন তিনি। এতে নদীর পানির স্বাভাবিক প্রবাহে বাঁধাগ্রস্ত হওয়া সহ মাছ ধরা
ট্রলারসমূহ যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। বর্তমানে নদীর ওই অংশ দিয়ে স্বাভাবিক ভাবে ট্রলার চলাচল করতে পারছে না।

নদীর তীর ভাড়া নেয়া হিমি পরিবহনের মালিক জাকির হোসেন বলেন, আমি বেল্লাল কোম্পানির কাছ থেকে এক লাখ টাকায় ভাড়া নিয়েছি।

দখলদার বেল্লাল কোম্পানি বলেন, আমি বৈধ কাগজ পত্র নিয়ে এখানে বালুর ব্যবসা করছি।

মহিপুর ইউনিয়ন তহশিলদার মো.আজিজুর রহমান জানান, নদীর মধ্যে অন্তত বিশ ফুট দখল করা হয়েছে। তবে কিভাবে নদীর মধ্যে বন্দোবস্ত পেয়েছে, আমি তা জানি না। কলাপাড়া সহকারী
কমিশনার (ভ‚মি) জগৎবন্ধু মন্ডল জানান, দখলদারদের দুই এক দিনের মধ্যে নদীর তীর ছেড়ে দিতে বলা হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা