সারাদেশ

কাপ্তাই হ্রদে মাছ শিকার, নৌকা-জাল জব্দ

নিজস্ব প্রতিনিধি, রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে নিষেধাজ্ঞা অমান্য করে কাপ্তাই হ্রদে মাছ শিকার ও বাজারে বিক্রির সময় সাধারণ ও ইঞ্জিনচালিত পাঁচ নৌকা, দশ হাজার মিটার জাল ও মাছ জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।

শুক্রবার (১৬ জুলাই) দিনভর হ্রদের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নৌকাসহ জাল জব্দ করা হয়।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন সূত্র জানায়, দুপুরে শহরের বাজারগুলোতে অভিযান চালিয়ে টিচার্স ট্রেনিং কলেজের পাশ থেকে প্রায় ১০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করে। এরমধ্যে তেলাপিয়া, সাদা টেংরা, বাটা মাছসহ মিশালি মাছ ছিল।

এর আগে সকালে কাপ্তাই হ্রদের গোদারপাড়া, ডিসি বাংলা, আদার পাহাড়, ঝগড়ার বিল, দারোগা পাহাড় এলাকায় বিএফডিসি এবং নৌ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে তিনটি সাধারণ নৌকা, দুইটি ইঞ্জিনচালিত বোট ও ১০ হাজার মিটার সুতার জাল জব্দ করা হয়েছে।

বিএফডিসি ব্যবস্থাপক লে. কর্নেল তৌহিদুল ইসলাম বলেন, ‘কাপ্তাই হ্রদে মাছ আহরণের নিষেধাজ্ঞার শুরু থেকে জেলেদের নিরুৎসাহিত করে আসছি। আর যারা এই নিষেধাজ্ঞা মানছেন না তাদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।’

প্রসঙ্গত, কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজননের লক্ষ্যে প্রতি বছর মে থেকে জুলাই তিন মাস মাছ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা