সারাদেশ

চট্টগ্রামে আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৬০০

নিজস্ব প্রতিনিধি : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮২৪ জনে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৬০০ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬৯ হাজার ৯৫৭ জন।

শনিবার (১৭ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন জানান, শুক্রবার (১৬ জুলাই) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৯৫৭ জনের নমুনা পরীক্ষায় ৬০০ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৯ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৫৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৫৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৭২ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৭ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ৭০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৮ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১৫ জন এবং মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা