সারাদেশ

হবিগঞ্জে ভিজিএফের চালসহ আটক ১

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জে ভিজিএফের চালসহ একজনকে আটক করা হয়েছে। এসময় খাদ্য গুদামের সিল দেয়া ১৭টি খালি বস্তা ও ৯০০ কেজি চাল জব্দ করে পুলিশ ও জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থা।

শুক্রবার (১৬ জুলাই) সদর উপজেলার লোকড়া বাজারে একটি গুদাম থেকে এ চাল উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম হাছন আলী (৪৫) উপজেলার লোকড়া গ্রামের শিরিষ আলীর ছেলে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ লোকড়া বাজারে অভিযান চালায়। এসময় একটি গুদাম থেকে ১০টি এবং গোডাউনের মালিকের বাড়ি থেকে আটটি বড় প্লাস্টিকের বস্তায় ভিজিএফের প্রায় ৯০০ কেজি চাল উদ্ধার করা হয়। অভিযানকালে খাদ্য গুদামের সিল দেয়া ১৭টি খালি বস্তা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার এসআই আব্দুর রহিম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা