সারাদেশ

স্বাস্থ্যকর্মীর প্রাণ নিলো করোনা

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরে করোনায় আক্রান্ত হয়ে মো. আমিনুল ইসলাম (৫০) নামের এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) দুপুরে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আমিনুল কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হারবাল অ্যাসিস্ট্যান্ট এবং উপজেলার মোক্তারপুর ইউনিয়ন বড্ডা ও বক্তারপুর ইউনিয়নের ফুলদী এলাকার যৌথ বাসিন্দা ছিলেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৪ দিন আগে থেকেই অসুস্থ ছিলেন আমিনুল ইসলাম। অসুস্থতা ক্রমেই ধারাপের দিকে যাচ্ছিল। পরে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। বৃহস্পতিবার (১৫ জুলাই) তার শারীরিক অবস্থার অবনতি হয়। আজ দুপুরে তিনি মারা যান।

গত ২৪ ঘণ্টায় কালীগঞ্জ উপজেলায় ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে বলেও জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা