সারাদেশ

শিমুলিয়া নৌরুটে গরুবোঝাই ট্রাক অপেক্ষায়

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর : বাংলাবাজার থেকে শিমুলিয়া নৌরুটে পারাপারের অপেক্ষায় পাঁচ শতাধিক কোরবানির পশু ও পণ্যবাহী ট্রাক। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে গরু নিয়ে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় বিক্রির জন্য ঘাট পারের অপেক্ষায় রয়েছে।

শনিবার (১৭ জুলাই) দুপুরে বাংলাবাজার লঞ্চ ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, গরমে ট্রাকে থাকা গরুগুলো অসুস্থ হয়ে পড়ছে।

ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে পশুবাহী ট্রাক বাংলাবাজার ঘাটে আসে। দীর্ঘসময় যানজটে আটকে পড়ায় ট্রাকের মধ্যে গরু অসুস্থ হয়ে পড়ে। পারাপারের জন্য ঘটে পাঁচ শতাধিক পণ্য ও কোরবানির পশুবাহী ট্রাক অপেক্ষায় রয়েছে। লঞ্চঘাটে ঘরমুখো মানুষের ভিড় রয়েছে। ঘাটে আসা কেউই স্বাস্থ্যবিধি তোয়াক্কা করছেন না।

বিআইডব্লিউটিসি বাংলাবাজার ফেরিঘাট ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানায়, ‘অগ্রাধিকার ভিত্তিতে ঘাটে পশুবাহী ট্রাক, কাঁচামাল, অ্যাম্বুলেন্স ও মরদেহবাহী অ্যাম্বুলেন্স পারাপার করা হচ্ছে। তবে গত কয়েক দিন ধরে নৌরুটের পদ্মা নদীতে স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরি চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে।’

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘কোরবানির পশুবাহী ট্রাকগুলো অগ্রাধিকার দিয়ে পারাপার করার জন্য ঘাটে দায়িত্বরত কর্মকর্তাদের নির্দেশ দেয়া আছে। প্রয়োজনে চারটি ঘাটের একটি শুধু পশুবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা পরিবহন পারাপারে নিয়োজিত থাকবে।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা