সারাদেশ

লালমনিরহাটে সাড়ে ৯ কেজি গাঁজাসহ আটক ৩ 

নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা থেকে সাড়ে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এ সময় একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সোমবার (১২ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এর আগে ভোরে উপজেলার দিঘীরহাট বাজার এলাকার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-১৩।

আটককৃতরা হলেন, হাতীবান্ধা উপজেলার বাসিন্ধা মো. হাবিবুর রহমান (৫০) মো. খলিলুর রহমান (৪৬),ও মো. নজরুল ইসলাম (৪৫)। তারা ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দিঘীরহাট বাজার এলাকার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে অভিযান চালায় র‌্যাব।

এ সময় একটি মোটরসাইকেলে তিনজন আরোহী শহরের দিকে যাচ্ছিল। পরে তাদেরকে ধাওয়া করে আটক করলে ৯ কেজি ৫শ গ্রাম গাঁজা পাওয়া যায়।

তাদের তিনজনকে থানায় সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা