সারাদেশ

উদীচীকে অক্সিজেন কনসেনট্রেটর দিলেন আইজিপি

নিজস্ব প্রতিনিধি,গোপালগঞ্জ: গোপালগঞ্জ উদীচী শিল্পী গোষ্ঠীর অক্সিজেন ব্যাংকে পাঁচটি অক্সিজেন কনসেনট্রেটর দিয়েছে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড.বেনজীর আহমেদ।

আজ সোমবার বিকালে গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা তাঁর অফিস কক্ষে গোপালগঞ্জ উদীচীর সভাপতি মো. নাজমুল ইসলামের হাতে এসব অক্সিজেন কনসেনট্রেটর তুলে দেন।

এসময় উদীচীর সহ-সভাপতি প্রসূন মণ্ডল, অমিতোষ বিশ্বাস, সাধারণ সম্পাদক আনিচুর রহমান রাজু, সম্পাদক মণ্ডলীর সদস্য নয়ন বিশ্বাস ও তন্ময় বাগচী তনুসহ
পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বলেন, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড.বেনজীর আহমেদ করোনা মহামারী মোকাবেলায় গোপালগঞ্জ উদীচী শিল্পী গোষ্ঠীকে দেয়ার জন্য পাঁচটি কনসেনট্রেটর পাঠিয়েছেন। সেসব মেশিন করোনা আক্রান্ত রোগীদের সেবায় উদীচীর হাতে তুলে দেয়া হলো।

আর উদীচী যে উদ্যোগ গ্রহণ করেছে সেটা খুবই মহৎ কাজ। শুধু উদীচীই নয় গোপালগঞ্জসহ দেশের ছোট বড় সকল সংগঠনকে এভাবে মানুষের সেবায় আত্মনিয়োগ করতে হবে। সকলের সম্মিলিত
প্রচেষ্টায় করোনাকে জয় করা সম্ভব হবে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা