সারাদেশ

রূপগঞ্জে ১৫ কার্টুন বিয়ার জব্দ

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ১৫ কার্টুন ভর্তি ৩৬০ ক্যান বিয়ার জব্দ করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি রাকিব ভুঁইয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সোমবার (১২ জুলাই) ভোরে উপজেলার হোরগাঁও এলাকায় অভিযান চালিয়ে এসব বিয়ার জব্দ করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, হোরগাঁও এলাকার রাকিব ভুঁইয়া নামের এক ব্যক্তি বিয়ারের ব্যবসা করে আসছে বলে পুলিশের কাছে সংবাদ আসে। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজিম উদ্দিন মজুমদারের নেতৃত্বে পুলিশ ভোরে রাকিব ভুঁইয়ার বাড়িতে অভিযান চালায়।

ঘড়ের ভেতর খাটের নিচে রাখা ১৫টি কার্টুন ভর্তি ৩৬০ ক্যান বিয়ার জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি রাকিব ভুঁইয়া পালিয়ে যায়। সে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন হোরগাঁও এলাকার নজরুল ইসলামের ছেলে।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। মাদক কারবারি রাকিব ভুঁইয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা