সারাদেশ

তরুণীকে ৩ বন্ধুর ধর্ষণ, প্রেমিক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : দিনাজপুরে ফোনে ডেকে এনে তিন বন্ধু মিলে এক তরুণীকে (১৯) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মূল আসামি প্রেমিক শেফাউল ইসলাম ওরফে ইমরানকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে খানসামা উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

শনিবার (১০ জুলাই) এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেন। মামলার পরে ওইদিন রাতেই মূল আসামি শেফাউলকে গ্রেফতার করে পুলিশ। তিনি খানসামা উপজেলার শাহাদাত হোসেনের ছেলে।

তবে অপর দুই আসামি সুজন ইসলাম (২২) ও মুকুল শর্মা (২৩) পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০-২৫ দিন আগে সেফাউল ইসলাম ওরফে ইমরান ও ভুক্তভোগীর মোবাইলে পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ভুক্তভোগী গ্রামের দুই যুবক সুজন ও মুকুল সহযোগিতা করে। পরে গত শুক্রবার রাতে ফোন করে জরুরি কথা আছে বলে প্রেমিকাকে দেখা করতে বলেন শেফাউল।

এ সময় বাড়ির বাইরে এলে প্রেমিক শেফাউল এবং দুই সহযোগী সুজন ও মুকুল তাকে তুলে নিয়ে একটি প্রাথমিক বিদ্যালয়ের নিয়ে যান।
সেখানে ভুক্তভোগীকে মেরে ফেলার হুমকি দিয়ে পালাক্রমে তিন বন্ধু মিলে ধর্ষণ করেন। এরপর তাকে সেখানে ফেলে রেখে পালিয়ে যান তারা। পালিয়ে যাওয়ার সময় অভিযুক্তরা তার ব্যবহৃত মোবাইল ফোন ও পরনের জামা নিয়ে যান।

পরে চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে বিবস্ত্র অবস্থায় ভুক্তভোগীকে দেখতে পায়। এ সময় এলাকাবাসী কাপড় জোগাড় করে তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামাল হোসেন বলেন, রোববার ১১ জুলাই বিকেলে ভুক্তভোগীর দেয়া মামলায় একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা