সারাদেশ

১৫ জুলাই খুলনায় বসছে পশুর হাট

নিজস্ব প্রতিবেদক, খুলনা : আগামী ১৫ জুলাই থেকে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে খুলনার জোড়াগেট বাজার চত্বরে বসছে কোরবানির পশুর হাট। খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে এ হাট চলবে ঈদের দিন সকাল পর্যন্ত।

সোমবার (১২ জুলাই) খুলনা সিটি করপোরেশনের পশুর হাট কমিটির আহ্বায়ক ও ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জামান মিঞা স্বপন এ তথ্য নিশ্চিত করেছেন।

সিটি করপোরেশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি অনুসরণ করে পশুর হাট পরিচালনা করা হবে। হাটে প্রবেশের ক্ষেত্রে মাস্ক ব্যবহার করতে হবে ও প্রবেশ পথে হাত ধোয়ার ব্যবস্থা থাকবে। বয়স্ক ও শিশুরা পশুর হাটে প্রবেশ করতে পারবেন না। এছাড়া (www.Kcchaat.com) অনলাইনের মাধ্যমেও পশু ক্রয়-বিক্রয় করা যাবে।

পশুর হাটে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় জাল নোট শনাক্তকরণ, কম্পিউটারাইজড পদ্ধতিতে হাসিল আদায়সহ সব আধুনিক ব্যবস্থাপনা থাকবে। এছাড়া সার্বক্ষণিক পশু চিকিৎসা ও হাটে আগতদের চিকিৎসার সুব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাবার হোটেলের সু-ব্যবস্থা, আধুনিক পাবলিক টয়লেট, ম্যাজিস্ট্রেট, পুলিশ ও র্যাবের সমন্বয়ে ২৪ ঘণ্টা নিরাপত্তার ব্যবস্থা থাকবে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা