সারাদেশ

চাঁদপুরে ৩৫ মণ চিংড়ি জব্দ 

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর : চাঁদপুরে মেঘনা নদী থেকে বিষাক্ত জেলি মেশানো ৩৫ মণ চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড। স্টেশন কমান্ডার লে. এম সাদিক হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

সোমবার (১২ জুলাই) ভোরে চাঁদপুর মেঘনা তীরবর্তী হরিণা ফেরিঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এ চিংড়ি জব্দ করা হয়।

দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, চাঁদপুরের হরিণা ফেরিঘাট সংলগ্ন এলাকা দিয়ে বিষাক্ত জেলি মিশ্রিত চিংড়ি বাজারজাত করার উদ্দেশে নিয়ে যাওয়া হবে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। একপর্যায়ে ফেরিঘাট সংলগ্ন এলাকায় মেঘনা নদীর পাড়ে পাচারকারীরা চিংড়ি পরিবহনের জন্য নিয়ে আসে। এ সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

পরে পরিত্যক্ত অবস্থায় ৬৭টি ককশিটে থাকা ৩৫ মণ বিষাক্ত জেলি মেশানো চিংড়ি জব্দ করা হয়। এ জব্দকৃত চিংড়ি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্যের উপস্থিতিতে মাটিতে পুতে ফেলা হয়।

তিনি আরো বলেন, এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মৎস্য সম্পদ সংরক্ষণে কোস্টগার্ডের নিয়মিত অভিযান চলবে।

সাননিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা