সারাদেশ

কর্মহীন মানুষের পাশে সেনাবাহিনী

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : খাগড়াছড়ি মাটিরাঙায় করোনার প্রাদুর্ভাব ঠেকাতে চলমান লকডাউনের ফলে কর্মহীন মানুষ মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী । এ পরিস্থিতিতে খাদ্য সংস্থানে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে তারা।

সোমবার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে গুইমারা সেনা রিজিয়ন ও ২৪ আর্টিলারি ব্রিগেডের তত্ত্বাবধানে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিভিন্ন এলাকায় খাদ্য সহায়তা দেয়া হয়।

মানবিক সহায়তা হিসেবে কর্মহীন হতদরিদ্র অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, ভোজ্য তৈল, চিনি, লবণ ও সাবানসহ খাদ্যসামগ্রী প্রদান করেন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল ওয়ালিদ মোহাম্মদ সাইফুল্লাহ।

খাদ্য সামগ্রী বিতরণ কালে মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর কৌশিক জাহান, জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ ও ক্যাপ্টেন আইনুন নিশাতসহ পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মানবিক সহায়তা গ্রহণ শেষে ওয়াছু এলাকার নমিতা ত্রিপুরা বলেন, ঘরে যখন খাবার নেই তখন সেনাবাহিনী খাদ্য সহায়তা দিয়েছে।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা