সারাদেশ

মমেকে আরও ১৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : করোনাভাইরাসের সংক্রমণ ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। রোববার (১১ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (১২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৬ জন করোনায় এবং ১১ জন উপসর্গ নিয়ে মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ময়মনসিংহ সদরের মুস্তাফিজুর রহমান (৪২), ত্রিশালের আবুল খালেক (৬৭), শেরপুর সদরের লুৎফুন্নেসা বেগম (৬০), আবুল মোতালেব (৬৪), নালিতাবাড়ির রোকসানা বেগম (২৩) এবং জামালপুর সদরের চাঁন মিয়া (৬৫)।

এ ছাড়া উপসর্গ নিয়ে মারা যান- ময়মনসিংহ সদরে জলিল মিয়া (৪৫), ইদ্রিস আলী (৬১), শামসুন্নাহার (৭০), হোসেন আলী (৩৮), নুর বানু (৬০), সিরাজুল ইসলাম (৯০), মুক্তাগাছার আল জিন্নাহ (৬৫), ভালুকার বিল্লাল হোসেন (৫৬), জামালপুর সদরের আব্দুল মান্নান ( ৬৫), আব্দুল কুদ্দুস (৮৫) ও নেত্রকোনার আব্দুর রহমান (৫০)।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা