সারাদেশ

বগুড়ায় ট্রাকের ধাক্কায় একজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ায় ট্রাকের ধাক্কা আব্দুল মোতালেব (৫৫) নামে একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্যর মৃত্যু হয়েছেন।

রোববার (১১ জুলাই) রাত ৯টায় বগুড়া-ঢাকা মহাসড়কে জেলার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, রোববার রাত ৯টার দিকে আব্দুল মোতালেব মোটরসাইকেলযোগে মাঝিড়া বন্দর এলাকায় মহাসড়ক পার হয়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় দ্রুতগামী একটি ঢাকাগামী ভুট্টাবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ১৫-৮৬৯৪) মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। পরে ওই ট্রাকের পেছনের চাকা মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) একেএম বানিউল আনাম জানায়, দুর্ঘটনার পর পরই ট্রাকটি সেনা সরণী এমপি চেকপোস্টের সামনে আটক করা হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আব্দুল মোতালেব ২০১৭ সালে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করে শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর নতুন পাড়ায় বসবাস করতেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা