সারাদেশ

করোনায় বরিশালে ২২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : করোনাভাইরাসের সংক্রমণ ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা উপসর্গ নিয়ে ১৯ জন এবং করোনায় তিনজন মারা গেছেন। এ সময়ে ৫৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (১২ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ২১৬ জন। এ পর্যন্ত এই জেলায় শনাক্ত হয়েছেন ৯ হাজার ৬১২ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ১৩৮ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৮৬৮ জন।

দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত হয়েছেন ঝালকাঠি জেলায় ১১৩ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ২ হাজার ৭৮৭ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৪৩ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৪৯১ জন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা