সারাদেশ

নারাণয়গঞ্জে ক্রেনের তার ছিঁড়ে নিহত ১

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারাণয়গঞ্জের সিদ্ধিরগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে রহমান মির্জা (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছে। রোববার (১১ জুলাই) উপজেলার এসও সড়কের ওরিয়ন ফার্মা নামের একটি প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শ্রমিক শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার চর নয়াপাড়া এলাকার আজিজুল মির্জার ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ওরিয়ন ফার্মাতে মালামাল ওঠা-নামার কাজ করতেন রহমান মির্জা। রোববার সকালে ক্রেনের তার ছিঁড়ে তার ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। পরে প্রতিষ্ঠানের অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ওরিয়ন ফার্মার সিনিয়র সহকারী অ্যাডমিন রিজোয়ান হোসেন বলেন, ওই শ্রমিক তৃতীয় পার্টির হয়ে আমাদের এখানে কাজ করতেন। দুর্ঘটনায় আহত হলে তাকে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। মরদেহ মর্গে রাখা হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা