সারাদেশ

নরসিংদীরে ২৫ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ

নিজস্ব প্রতিনিধি,নরসিংদী: নরসিংদী জেলার পলাশ উপজেলার ২৫ জন দুস্থ ব্যক্তি পেয়েছেন ৩ বান্ডিল করে ঢেউটিন ও দু হাজার করে নগদ অর্থ। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালযের নিয়মিত বরাদ্দের অংশ হিসেবে এসব ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

রোববার (১১ জুলাই) সকালে পলাশ উপজেলা পরিষদ মাঠে স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন।

সরকারি সহায়তায় এসব ঢেউটিন ও নগদ অর্থ পেয়ে হতদরিদ্র পরিবারের এ সদস্যরা সরকারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন এখন অন্তত ঘর দিয়ে আর পানি পড়বে না একটু শান্তিতে ছেলে মেয়ে স্বামী স্ত্রীকে নিয়ে রাত্রি যাপন করতে পারব।

এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী (পি এ এ), ঘোড়াশাল পৌর সভার মেয়র মো. শরিফুল হক, পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারী উল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার সেন, জিনারদী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী ও পলাশ প্রেসক্লাবের সভাপতি এস এম শফি।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা