সারাদেশ

ঝুলন্ত স্বামী- স্ত্রীর  লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : পাবনার ফরিদপুর উপজেলার বিলচন্দক গ্রামে বসতঘর থেকে স্বামী ও স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, মৃতরা হলেন উপজেলার পুঙ্গলী ইউনিয়নের বিলচন্দক গ্রামের খাইরুল মোল্লার ছেলে মানিক মোল্লা (২২) ও তার স্ত্রী লাইলী আক্তার (১৯)।

সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন বলেন, ছয় মাস আগে তাদের বিয়ে হয়। মেয়ের বাড়ি চাঁদপুরে। তারা পোশাক কারখানায চাকরি করতেন। কয়েক মাস ধরে বাড়িতেই থাকতেন তারা। দুপুরে খাওয়া দাওয়ার পর স্বামী-স্ত্রী তাদের ঘরে যায়।

তিনি আরও বলেন, এরপর অনেক সময় তাদের সাড়া শব্দ না পেয়ে ঘরে গিয়ে দেখা যায় দরজা ভেতর থেকে আটকানো। পরে দরজা ভেঙে পরিবারের লোকজন দেখতে পান আড়ার সঙ্গে গলায় ফাঁস নেওয়া অবস্থায় তাদের লাশ ঝুলছে। খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।

সজীব শাহরীন জানায়, তাদের ধারণা, পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। তবে ঠিক কী কারণে তারা আত্মহত্যা করেছেন, সেটি এখনও পরিষ্কার নয়। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এদিকে, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, করোনাকালে পোশাক কারখানার চাকরি চলে যাওয়ায় বেকার হয়ে পড়েন স্বামী ও স্ত্রী। বাড়িতে আসার পর থেকে সংসারে দেখা দেয় অভাব। এ নিয়ে মায়ের সঙ্গে কথা প্রায় কথা কাটাকাটি হতো মানিকের।

দুপুরেও পারিবারিক বিষয় ও অভাব অভিযোগ নিয়ে মানিকের সঙ্গে তার মায়ের কথা কাটাকাটি হয়। পরে ক্ষোভে সবার অজান্তে নিজেদের ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে মানিক ও তার স্ত্রী লাইলী।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে বিরল ধরনের বজ্রগর্ভ মেঘ, য...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে নাছিমা বেগম...

সাড়ে ৭ বছরে সড়কে প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর

দেশে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০১৯ সা...

মানিকগঞ্জে হত্যার দায়ে মৃত্যুদণ্ড ২

মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডাদেশ, প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা