সারাদেশ

ব্রাজিল হারায় শ্মশানে অবস্থান!

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আর্জেন্টিনার কাছে প্রিয় ফুটবল দল ব্রাজিল হেরে যাওয়ায় শ্মশানে অবস্থান নেন কন্নু শেখ নামের এক ব্রাজিল সমর্থক।

অতঃপর আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকরা গিয়ে তাকে বুঝিয়ে ফিরিয়ে আনেন। এমন একটি ভিডিও ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ভিডিও ধারণকারী ও নিজের ফেসবুক আইডিতে পোস্টদাতা জাকারিয়া মাহমুদ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পারকোলা গ্রামে। শ্মশানে অবস্থান নেওয়া ব্যক্তির নাম মো. কন্নু শেখ। তিনি উপজেলার পারকোলা গুচ্ছগ্রামের আবু বক্কর শেখের ছেলে এবং পেশায় একজন ভ্যানচালক ও সাবেক ফুটবলার।

খোঁজ নিয়ে জানা গেছে, তিনি ব্রাজিল ফুটবল দলের একজন অন্ধ ভক্ত। প্রতিজ্ঞা করেছিলেন ফাইনালে আর্জেন্টিনার কাছে ব্রাজিল হারলে টানা ৭ দিন সে শ্মশানে অবস্থান করবেন। এর পরিপ্রেক্ষিতেই রোববার (১১ জুলাই) সকালে খেলা শেষে তিনি পারকোলা শ্মশানে গিয়ে অবস্থান নেন। পরে স্থানীয় আর্জেন্টিনা সমর্থকরা তাকে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসেন।

যদিও ভিডিওটি ইতিমধ্যে ফেসবুকে ছাড়ার পর তার এমন সিদ্ধান্ত দেখে নানা রকম নেতিবাচক মন্তব্য করতে থাকেন অনেকেই। অনেকেই তার এমন কাজকে পাগলামি বলে আখ্যায়িত করেছেন।

এ বিষয়ে ফেসবুকে ভিডিও পোস্টদাতা শাহজাদপুরের একই এলাকার জাকারিয়া মাহমুদ বলেন, তিনি ঠিক করেছিলেন ফাইনালে ব্রাজিল হারলে ৭ দিন শ্মশানে অবস্থান করবেন। তার কথানুযায়ী সকালে জামাকাপড় নিয়ে শ্মশানে যান সেখানে ৭ দিন অবস্থান নেওয়ার জন্য। পরে আমরা প্রায় ২০ থেকে ২৫ জন গিয়ে তাকে বুঝিয়ে ফিরিয়ে আনি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা