সারাদেশ

প্রেমিকার বাড়িতে প্রেমিকের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদরে স্বামী পরিত্যক্তা এক নারীর বাড়িতে গিয়েছিলেন আশরাফুল ইসলাম (৩২) নামে এক প্রেমিক যুবক। এসময় জনতার হাতে আটকের পর সালিশি বৈঠক চলাকালে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

সোমবার (১২ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। আশরাফুল ইসলাম সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের খামার পাইকোশা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১১ জুলাই) রাতে খেলা দেখতে বন্ধুকে নিয়ে স্বামী পরিত্যক্তা এক নারীর বাড়িতে যান প্রেমিক আশরাফুল। গভীর রাতে ফুটবল খেলা দেখার সময় বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের আটক করে। সকালে আশরাফুল ও বিউটিকে ভিন্ন ভিন্ন ঘরে আটকে রেখে স্থানীয়রা সালিশি বৈঠকের আয়োজন করেন। এ অবস্থায় ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আশরাফুল। খবর পেয়ে পুশিল ঘটনাস্থলে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, প্রেমিকার বাড়িতে এসে ওই যুবক আত্মহত্যা করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনা তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটনের প্রক্রিয়া চলছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা