সারাদেশ

হবিগঞ্জে ৬ কোটি টাকার সাপের বিষসহ আটক ২ 

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জে ৬ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (১১ জুলাই) রাতে সদর উপজেলার আটঘরিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (১২ জুলাই) হবিগঞ্জ মডেল থানায় মামলা দিয়ে তাদের পুলিশে হস্তান্তর করা হয়।
গ্রেফতাররা হলেন- সদর উপজেলার পইল ইউনিয়নের আটঘরিয়া গ্রামের আব্দুল বারিকের ছেলে জসিম উদ্দিন ও একই গ্রামের এজাবত আলীর ছেলে আলা উদ্দিন।

পুলিশ জানায়, দেশের বিভিন্ন স্থান থেকে সাপের বিষ সংগ্রহ করে দীর্ঘদিন ধরে পাচার করে আসছে একটি চক্র। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব ব্যাটালিয়ন। এসময় প্রায় ৯ কেজি সাপের বিষসহ তাদের আটক করা হয়। উদ্ধারকৃত সাপের বিষের আনুমানিক মূল্য ছয় কোটি টাকা।

মামলার তদন্ত কর্মকর্তা সোহেল রানা জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এগুলো নিজেদের বলে স্বীকার করেন। এগুলো কোবরা সাপের বিষ বলে জানিয়েছেন তারা।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

সাব-জেলের ঘটনায় থালাপতি সরকারকে তুলোধুনো স্ট্যালিনের

তামিলনাড়ুর থেনি জেলার একটি উপ-কারাগারে ঘটেছে এক নজিরবিহীন ও রোমাঞ্চকর ঘটনা।...

ট্রফি উন্মোচনে মিরপুর টেস্টের মহারণ শুরুর অপেক্ষা

মিরপুর টেস্ট সিরিজের মূল হাইলাইটস:

স্কুল-কলেজে আসছে টানা ৩ দিনের ছুটি

সদ্যসমাপ্ত দূর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির পর এবা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা