ছবি- সংগৃহীত
সারাদেশ

দেড় কোটি টাকার সাপের বিষ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১ কোটি ৬১ লাখ টাকা মূল্যের কোবরা সাপের বিষ উদ্ধার করেছে বিজিবি-২৯ ব্যাটালিয়ন।

এঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) মামলার পর পুলিশ অভিযুক্তকে দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন, বিজিবি-২৯ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মো. নইম রেজভী।

নইম রেজভী জানান, গোপন সংবাদ পেয়ে সোমবার বিজিবি সদস্যরা শিবপুর রাস্তায় অবস্থান নেন। এ সময় সীমান্তের ২৯৩ পিলারের অদূরে বাংলাদেশের অভ্যন্তরে হামলাকুড়ি গ্রামের ইমার উদ্দিনের ছেলে রফিকুল ইসলামকে (৪০) মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে কাঁচের জারে ৪০০ গ্রাম কোবরা সাপের বিষ (মেড ইন ফ্রান্স) জব্দ করা হয়, যার মূল্য ১ কোটি ৬১ লাখ টাকা।

এঘটনায় বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান জানান, বিষ জব্দের বিষয়ে থানায় মামলা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা