সুধারাম মডেল থানা
সারাদেশ

নোয়াখালীতে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নে সিরাজউদ্দিনপুর জামে মসজিদের ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ইমাম হাফেজ মো. সেলিম (৪০) সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের শিবপুর গ্রামের মো. সরু মিয়ার ছেলে। রোববার দিবাগত রাতের কোন এক সময় তিনি তার শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারনা স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানায়, ইমাম মো. সেলিম রোববার দিবাগত গভীর রাতের কোন এক সময় শয়ন কক্ষে বৈদ্যুতিক পাখার সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। সোমবার (৬ ডিসেম্বর) ভোরে ইমাম ফজরের নামাজ পড়াতে না আসায় মুসল্লিরা তার কক্ষে গেলে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে মসজিদ কমিটি পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেন।

সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, খবর পেয়ে সোমবার সকাল সাড়ে ৬টায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত প্রদক্ষেপ নেয়া হবে।

সান নিউজ/আর/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা