মুন্সীগঞ্জে ১৭ হাজার হেক্টর জমির আলু বীজ পচে যাওয়ার আশঙ্কা
সারাদেশ

মুন্সীগঞ্জে ১৭ হাজার হেক্টর জমির আলু বীজ পচে যাওয়ার আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ: ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে টানা ৩ দিনের বৃষ্টিপাতে মুন্সীগঞ্জে ১৭ হাজার হেক্টর আলুর বীজ পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত শনিবার রাত থেকে টানা বর্ষণে রোপিত আলু ক্ষেতে পানি জমে যাওয়ায় জেলার কৃষক ও কৃষি কর্মকর্তারা এ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন।

অগ্রহায়ণের মাঝামাঝি সময় থেকে এ জেলার বিভিন্ন উপজেলায় আলু রোপণ শুরু হয়েছে। এ বছর জেলায় আলু রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয় ৩৭ হাজার ৯০০ হেক্টর জমিতে।

জেলায় গেল শনিবার দুপুর পর্যন্ত জেলায় ১৭ হাজারের বেশি জমিতে আলু বীজ রোপণ করা হয়। যেসকল ক্ষেতে আলুর চারা গজিয়েছে সেটির খুব ক্ষতি হবে না বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অভিমত। অর্থাৎ ১০ থেকে ১৫ দিন আগে লাগানো আলু পচবেনা। কিন্তু ৫ থেকে ৮ দিন ধরে যেসব ক্ষেতে আলু লাগানো বা রোপিত হয়েছে, সে গুলোর পচে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে, কৃষক দাবী করছেন এবার আলু বীজের দাম একটু কম হলেও, সারের দাম অনেক বেশি ছিলো। তাদের বেশি দাম দিয়ে সার কিনতে হয়েছে। বৃষ্টি কমলে নতুন করে আলু চাষ করতে তাদের আবার অর্থের দরকার। তারা সরকারি সহায়তা দাবী করছেন।

সদরের চরকেওয়ার ইউনিয়নের কৃষক মনসুর মাদবর (৩৫) বলেন, আমি গত ১ সপ্তাহে ১২৬ শতাংশ জমিতে ডায়মন্ড আলু আবাদ করেছি। বৃষ্টিতে আমার আলু খেতে পানি জমে গেছে। আমার এ জমিতে আলু আবাদে প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে। গেল বছর আলুতে লাভও হয়নি। লাভের আশায় এবারও আলু আবাদ করি। আমরা সরকারি সহায়তা চাই।

গজারিয়া উপজেলার কৃষক জসিম প্রধান (৪০) বলেন, গত ১ সপ্তাহে দুইটি জমিতে আলু বীজ রোপণ করেছি। এখন কড়ি গজানোর সময় কিন্তু বৃষ্টিতে জমিতে পানি জমে গেছে। জমি চকের মাঝখানে থাকায় পানি সরাতে পারছি না। আল্লাহ উপর ভরসা ছাড়া কিছুই করার নেই। এমনিতেই গত মৌসুমে আলু দাম পাওয়া যায়নি।

গজারিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আহমেদ নুর জানান, উপজেলায় এ মৌসুমে ২ হাজার ৪৬৫ হেক্টর আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এখন পর্যন্ত ১৪ শত ১০ হেক্টর জমিতে আলু বীজ রোপণ করা হয়েছে। পানি জমলে আলু বীজ নষ্ট হয়ে যাবে। এ উপজেলাটি নদী বেষ্টিত হওয়ায় কিছু আলু জমিতে জোয়ারের পানি উঠার খবর পাওয়া গেছে। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. খোরশেদ আলম বলেন, এ আলু মৌসুমে জেলায় ৩৭ হাজার ৯০০ হেক্টর জমিতে আলু বীজ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। বৃষ্টির আগ পর্যন্ত জেলায় ১৭ হাজার হেক্টর জমিতে আলু রোপণ সম্পন্ন হয়েছে। রোপিত আলু বীজের ১৭ হাজার হেক্টর জমির আলুই বিনষ্ট হওয়ার আশঙ্কা। এর মধ্যে বৃষ্টির জন্য ৫ হাজার হেক্টর আলু একেবারেই পচে যাওয়ার আশঙ্কা। বৃষ্টি থামলে ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিক ভাবে নিরূপণ করা যাবে।

সান নিউজ/এন/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা