সারাদেশ

চুয়াডাঙ্গায় ১৫ কেজি রুপা জব্দ

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে প্রায় ১৫ কেজি (১২৭৩ ভরি) রুপাসহ দুইজনকে আটক করা হয়েছে। শনিবার (২৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে জেলার দর্শনা থানার হরিবুদপুর গ্রাম থেকে তাদের রুপাসহ আটক করে বিজিবি।

আটকরা হলেন, দর্শনা থানার নাস্তিপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে বিপুল হোসেন (২১) ও নওশাদ আলীর ছেলে জিসান আলী হৃদয় (২০)।

পরে বিকেল সাড়ে ৫টার দিকে বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের বড়বলদিয়া বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক জুলহাসের নেতৃত্বে হরিবুদপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১৪ কেজি ৮৫০ গ্রাম রুপা, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও ১ হাজার ৬৮ টাকা জব্দ করা হয়। জব্দ হওয়া মালামালসহ আটক দুজনকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত রুপার বাজারমূল্য ২০ লাখ টাকা।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা