সারাদেশ

১৯ বছর পর মা-ছেলের দেখা 

নিজস্ব প্রতিবেদক: দেখতে দেখতে চলে গেল ১৯টি বছর। মা আমেনা বেগমের চোখে শুধু হারানো ছেলেকে খোঁজে ফেরা কিন্তু কোথায় সে খোকা? আমেনা বেগমের রাত-দিন যেন এক সূতায় গাথা। আর সোলায়মান! যে প্রতি মূহুর্তে মানুষকে খবর জানান। সূর্য উঠার আগেই বাসায় দিয়ে আসেন সংবাদপত্র। বাসস্ট্যান্ডে বিক্রি করেন খবরের কাগজ কিন্তু নিজের মায়ের খবর তার কাছে নেই। কি দুঃসহ যন্ত্রণা তার বুকে। সেই সোলায়মান এখন ২৬ বছরের যুবক।

সোলায়মানের বাবা বেল্লাল হোসেন চট্টগ্রামে দিনমজুরের কাজ করে সপরিবারে বসবাস করতেন। এখন থেকে ১৯ বছর আগে স্বামীর নির্যাতনের শিকার হয়ে সাত বছরের ছোট্ট শিশু সোলায়মানকে নিয়ে চট্টগ্রাম থেকে বরগুনার বেতাগীতে বাবার বাড়ীর উদ্দেশ্য রওয়ানা দেন মা আমেনা। চাঁদপুর লঞ্চঘাট এসে মায়ের কাছ থেকে হারিয়ে যান শিশু সোলায়মান। সেই থেকে শুরু হয় মা-ছেলের বিচ্ছিন্ন জীবনের করুণ কাহিনী।

ছেলেকে হারিয়ে কোথায়ও খুঁজে না পেয়ে পথে পথে ঘুরতে থাকেন আমেনা বেগম। আত্মীয় স্বজনদের বাড়ি বাড়ি ঘুরে ছেলের খোঁজে অনেকটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তিনি।

জানা গেছে, শিশু সোলায়মানকে চাঁদপুর লঞ্চ ঘাটে কাদঁতে দেখে আলম মোল্লা ও হাফিজা বেগম দম্পতি দেড় বছর লালন পালন করে বরগুনা সরকারী শিশু পরিবারে ভর্তি করে দেন। সেখান থেকে সোলায়মান সাফল্যের সাথে কারিগরি শিক্ষায় উচ্চ মাধ্যমিক পাশ করে। পেশা হিসেবে বেছে নেন সংবাদপত্র বিক্রি।

বরগুনা প্রেসক্লাবের সদস্য জাহাঙ্গীর কবীর মৃধা সোলায়মানের এই করুণ কাহিনী জানতে পেরে গত ১৮ জুন ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তার সেই স্ট্যাটাসের সূত্রে বেতাগী উপজেলার পার্শ্ববর্তী আমড়াগাছিয়া এলাকায় ২২ জুন সোলায়মানের মায়ের সন্ধান মেলে।

সংবাদপত্র বিক্রেতা সোলায়মান বলেন, আল্লাহর কাছে অনেক শুকরিয়া ১৯ বছর পরে হলেও মাকে কাছে পেয়ে আমি এখন ভালোই কাটাচ্ছি। মা আমেনা বেগমও খুশীতে আত্মহারা। আমেনা বেগম বলেন, অনেকদিন পর অইলেও ছেলেরে পাইয়া সুহেই আছি। য্যারা লইয়া আইছে হেগো আল্লায় বাঁচাইয়া রাহুক।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা