সারাদেশ

ছাত্রলীগ নেতার বাড়িতে ককটেল হামলা  

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: হেলমেট পরা সাত-আট জন ব্যক্তি মোটরসাইকেল নিয়ে বাসার সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এরপর ককটেল নিক্ষেপ করে। এমন অভিযোগ করে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সজল।

শনিবার (২৬ জুন) দুপুর আড়াইটায় বসুরহাট পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি হ্যাপী মহলে এ ঘটনা ঘটেছে। সজল বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী বলে জানা যায়।

শাহাদাত হোসেন সজল অভিযোগ করে বলেন, হেলমেট পরা সাত-আট জন ব্যক্তি মোটরসাইকেল নিয়ে তার বাসার সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় হামলাকারীরা চারটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে দুটি বিকট শব্দে বিস্তারিত হলেও বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় পুলিশ উদ্ধার করেছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

ব্রাজিল অধ্যায়ের ইতি নেইমারের

ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেক...

জমে উঠেছে ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারার হাট

ঝালকাঠি, বরিশাল ও পিরোজপুরের তিন উপজেলার চারটি ইউনিয়ন জুড়ে অবস্থিত দেশের সর্ব...

পিরোজপুরে থানার সামনেই দোকান চুরি

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র ও সদর থানার সম্মুখে অবস্থিত সিনান ট্রেডার্স গ্যাস...

গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ...

দেশে টানা ৫ দিনের ভারি বৃষ্টির শঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা